Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা

কুলাউড়া প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৫

কুলাউড়া উপজেলার মনু রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কন্যাসন্তানসহ আত্মহত্যা করেছেন মা জাহানারা বেগম (৩০)।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী সুত্রে জানা যায়, সোমবার সকালে মনু রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন ট্রেনের নিচে কটারকোনা গ্রামের মছদ্দর আলীর স্ত্রী জাহানারা তার মেয়ে ইমা (৩)সহ নিয়ে ঝাঁপ দেন।

খবর পেয়ে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক কলহের জেরেই মছদ্দর আলীর স্ত্রী জাহানারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে জানান প্রতিবেশীরা। 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন চৌধুরী দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন জাহানারা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.