Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

শাবিপ্রবি প্রতিনিধি: |  ১৭ মে, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয় । র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সহ সম্পাদক নাজমুস শাকিব অভি, সাবেক সদস্য মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, রসায়ন বিভাগ বর্তমান ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, সুমন মিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, শামীম রানা, মো. মোস্তফা সাজ্জনসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.