Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী অলির মনোনয়ন বৈধ : হাইকোর্ট

নিউজ ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজার পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী অলিউর রহমান অলির মনোনয়ন বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ দুপুরে আপিলের রায় দেয়া হয় বলে জানান ওলি'র আইনজীবি এডভোকেট আনোয়ার আক্তার চৌধুরী শিউলি।

এর আগে ১১ ডিসেম্বর বিএনপি'র মেয়র প্রার্থী অলিউর রহমানের আপিল খারিজ করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ।

মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ আয়কর রিটার্নের রশিদের কপি না থাকায় গত ৬ ডিসেম্বর অলিউর রহমানের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন অলিউর রহমান। শুনানি শেষে কর্তৃপক্ষ আপিল খারিজ করে দেয়।

পরে হাইকোর্টে এ বিষয়ে আপিল করেন অলিউর রহমান অলির আইনজীবিরা। আজ ( সোমবার) দুপুরে তার মনোনয়ন বৈধ বলে রায় দেন হাইকোর্ট।

মৌলভীবাজার পৌরসভায় মেয়র পদে এখন প্রতিদ্বন্দিতা করবেন মোট ৫ জন। অলিউর রহমান অলির প্রধান প্রতিদ্বন্দি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.