Sylhet Today 24 PRINT

বন্যার্তদের পাশে বিয়ানীবাজার থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মে, ২০২২

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ প্রশাসন।

সোমবার (২৩ মে) বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার আলীনগর, চারখাই ও শেওলা ইউনিয়নের কয়েকটি গ্রামের ৩০০ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়, পুলিশ পরিদর্শক মেহেদী হাসান, সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ, এসআই নুর মিয়া, এসআই ফায়সাল ও রাব্বীসহ তিন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম-এর পক্ষ থেকে উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামের ৩০০ পরিবারের মধ্যে চাল, চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, আলু ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

পুলিশের পক্ষ থেকে সাধ্যমত এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.