Sylhet Today 24 PRINT

সাংবাদিক মঞ্জুর ওপর হামলা ঘটনায় ছাত্রলীগ নেতাকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মে, ২০২২

আহত সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু

সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি মঈন উদ্দিন মঞ্জুর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) রাতে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু। মামলা নম্বর ৫৮। মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবিব সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কাইমা গ্রামের নুরুল ইসলামের পুত্র।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মামলার তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত সোমবার (২৩ মে) বিকেলে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আলিয়া মাদ্রাসার ভেতরে হামলার শিকার হন। মঞ্জু হাত ও পিঠে আঘাতপ্রাপ্ত হন। পরে সহকর্মীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসা নেন।

আলিয়া মাদ্রাসা মাঠে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যকার সংঘর্ষের ঘটনার সময় মঈন উদ্দিন মঞ্জু তার ফেসবুক পেজ থেকে লাইভ করছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.