Sylhet Today 24 PRINT

জুড়ীতে মদ্যপ অবস্থায় যুবলীগ নেতা আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০২২

মৌলভীবাজারের জুড়ীতে যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমনকে মদ্যপ অবস্থায় মাতলামি করার অভিযোগে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে এ নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৬ মে) সুমনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, অভিযুক্ত এ নেতা বুধবার (২৫ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার কামিনীগঞ্জ বাজারে মদ খেয়ে মাতলামি করতে থাকেন। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এসময় পুলিশ তাকে শান্ত করতে চাইলে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো। এরকম কেউ করে থাকলে অবশ্যই এটি নিন্দনীয় কাজ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ওই নেতাকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন, মদ খেয়ে মাতলামি করার সময় তাকে আটক করা হয়। অভিযুক্ত এ নেতার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.