জগন্নাথপুর প্রতিনিধি: | ২৬ মে, ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের বাসিন্দা সাংবাদিক ক্বারী আব্দুল তাহিদ বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে রানীগঞ্জ বাজারের ব্যবসার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক সামাজিক কাজ করে গেছেন। সাংবাদিকতা পেশায়ও জড়িত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আব্দুল তাহিদ অকাল মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে একনজর দেখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হন বাড়িতে।
মরহুমের জানাযার নামাজ আজ বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটের সময় বাগময়না শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, নির্বাহী সদস্য আলী আহমদ, সাংবাদিক গোবিন্দ দে, জুয়েল আহমদ, রেজুওয়ান কোরেশী প্রমুখ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।