Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন: ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বিয়ানীবাজার প্রতিনিধি: |  ২৬ মে, ২০২২

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচেনে চার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনে চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- বিয়ানীবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়রাম্যান মাসুক উদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিয়ানীবাজর সরকারি কলেজের জিএস ফারুকুল হককে সমর্থন জানিয়ে তার মনোনয়ন প্রত্যাহার করেন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার প্রথম নির্বাচনে বিজয়ী মেয়র প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু নাসের পিন্টু, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কবির আহমদ ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রউফ।

বিয়ানীবাজার পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনে ২ জন মেয়র ও ২ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২৭ মে। বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.