Sylhet Today 24 PRINT

মেয়রের পক্ষে বিএনপি নেতৃবৃন্দের কাছে বন্যা কবলিত মানুষের জন্য খাদ্যসামগ্রী প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০২২

বিএনপি সব সময় মানুষের কল্যানে কাজ করে। দেশের উন্নয়নের মাধ্যামে প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়ন করা লক্ষ্য নিয়েই বিএনপি দীর্ঘ দিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সফলভাবে বিএনপির দেশ পরিচালনা করেছিল। আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের গনতন্ত্রকে পূনঃরুদ্ধার করবে বিএনপি- বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (২৬ মে ২০২২) বিকেলে বিএনপি’র কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ কার্যালয়ে বন্যা কবলিত মানুষের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেটের বন্যায় লাখো মানুষ খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের সংকটে পড়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দলে কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র পক্ষ থেকে সিলেটের বন্যা কবলিত অসহায় পানি বন্দী মানুষের জন্য খাদ্য সামগ্রী উপহার প্রদান করছি। এটি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। সরকারের যে হারে মানুষের কল্যানে এগিয়ে আসার প্রয়োজন ছিল তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছে, এই প্রাকৃতিক দূর্যোগেও আমার সিলেটের মানুষের পাশে আছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র পক্ষ থেকে সিলেটের বন্যা কবলিত অসহায় পানি বন্দী মানুষের জন্য খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

মহানগর ও সিলেট জেলার নেতৃবৃন্দের মাধ্যমে বন্যা কবলিত এলাকার ৭ হাজার মানুষের মধ্যে এই খাদ্য উপহার পৌছে দেয়া হবে। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট মহানগর বিএনপি ও সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, ডা. এনামিল হক চৌধুরী জেলা বিএনপির সভাপতি আব্দুিল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী মহানগরের আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.