Sylhet Today 24 PRINT

শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে আগুন: নিয়ন্ত্রণে ৬ ইউনিট

মাধবপুর প্রতিনিধি |  ২৯ মে, ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করে যাচ্ছে।

এর আগে রোববার (২৯ মে) সকাল ৯টা ৫০ মিনিটে ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছ্র।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন রাফি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.