Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি |  ২৯ মে, ২০২২

দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ১১টায় দিরাই পৌর শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু'র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তানভীর আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিপন হাসান চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, ফাহিম হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান, কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া, যুগ্ম আহবায়ক মবিন চৌধুরী, রফিনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাছুম আহমেদ, রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহ মিনহাজ প্রমুখ।

এসময় বক্তারা ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ কর্তৃক হামলার অভিযোগ এনে এর নিন্দা ও প্রতিবাদ জানান। অপরদিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমেদ ও পৌর ছাত্রদলের আহবায়ক এস এম সায়েমের নেতৃত্বে ছাত্রদলের একটা অংশ বিক্ষোভ মিছিল করে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.