মাধবপুর প্রতিনিধি: | ৩০ মে, ২০২২
মাধবপুরে পুকুরের পানিতে ডুবে সাহেরা আক্তার (২) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমের মেয়েকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য বাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।