সিলেটটুডে ডেস্ক: | ৩০ মে, ২০২২
সিলেট সিটি কর্পোরেশন মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপির এই ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ নামক বই এবং টেইক ব্যাক বাংলাদেশ ম্যাগাজিন ইতিহাস হয়ে থাকবে। তিনি জিয়া টিভি, টিএ টিভি, এনএইচ টিভি’র ভুয়সী প্রশংসা করে বলেন, দলের এই দুঃসময়ে অনলাইন টেলিভিশন অগ্রণী ভূমিকা পালন করতেছে।
সম্পাদনা পরিষদের সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জিয়া টিভির প্রতিষ্ঠাতা পরিচালক সাকের মাহমুদ, টি,এ টিভির প্রতিষ্ঠাতা পরিচালক ছায়েফ আহমেদ সুইটকে অতি সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেয়র আরিফুল হক চৌধুরী গত ২৯ মে রোববার দুপুর ১২ টায় সিলেট নগরীর জিন্দাবাজারে ফুড প্যালেস হল রুমে জয়া টিভি, টিএ টিভি, এনএইচ টিভির আয়োজনে সিলেটে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ’ নামক বই এবং ‘টেইক ব্যাক বাংলাদেশ’ ম্যাগাজিন এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা কে এম আহাদুস সামাদের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি আহ্বায়ক ও সিসিকের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালি পংকি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি সাবেক সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, সিলেট জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন।
সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েফ আহমেদ সুইট, জিয়া টিভি’র প্রতিষ্ঠাতা পরিচালক শাকের মাহমুদ, কানাডা মহিলা দল সভাপতি নাজমা হক, যুক্তরাজ্য প্রচার দল সভাপতি আজিজুস সামাদ, পর্তুগাল বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শেখ খালেদ আহমেদ মিনহাজ, যুক্তরাজ্য মহিলা দলের আহবায়ক ফেরদৌস রহমান, জিয়া টিভি’র চেয়ারম্যান দুলাল সিদ্দিকী।
কুরআন থেকে তেলাওয়াতের মধ্যে সূচিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরু, কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি সামিয়া চৌধুরী, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এলিন শেখ, সিলেট মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বেগম রুজি, কেন্দ্রীয় প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক জাহারা আহাদ রুবিন, সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান, সিলেট মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, সিলেট জেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।