Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে পৌর আওয়ামী লীগের সম্মেলন

চুনারুঘাট প্রতিনিধি: |  ৩০ মে, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার।

সম্মেলনের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল খায়েরের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহ সভাপতি চৌধুরী শামছুরনাহার, সৈয়দ মোতাব্বির আলী, যুগ্ন সম্পাদক সুজিত দেব, সাংগঠনিক সম্পাদক রজব আলী, ৪ নম্বর পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, সজল দাশ, পৌর মেয়র মো. সাইফুল আলম রুবেল, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন, ৯ নম্বর রাণীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, ১০ নম্বর মিরাশি ইউপি চেয়ারম্যান মানিক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ আসনাত চৌধুরী সনজু, উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.