Sylhet Today 24 PRINT

মাধবপুরের চৌমুহনীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

মাধবপুর প্রতিনিধি: |  ৩০ মে, ২০২২

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে মাধবপুর উপজেলা চৌমুহনী ইউনিয়ন শাখা বিএনপি।

সোমবার বিকেলে চৌমুহনী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ফরিদুর রহমান, সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাদশা, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আ. আলীম বাদল, সাধারন সম্পাদক ফিরোজ উদ্দিন আহম্মেদ, যুগ্ন সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলের সেক্রেটারী তাইফুর রশিদ, যুব নেতা আক্তার হোসেন মেম্বার, ছাত্রদল নেতা আবু সুফিয়ান, শিমুল শাহ, হান্নান শাহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.