Sylhet Today 24 PRINT

মাধবপুরে বাড়ির পাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ৩১ মে, ২০২২

হবিগঞ্জে মাধবপুরে পানিতে ডুবে হাসি আক্তার(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলায় পৌরসভার ৩নং ওয়ার্ডে মঙ্গলবার সকালে সাড়ে ৯টা দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশু হাসি আক্তার ওই এলাকার আমীর হোসেন মেয়ে। তিনি একজন ট্রাক্টর চালক।

কলেজ পাড়ার মো আবেদ আলী জানান, সকাল সাড়ে নয়টার দিকে খেলাধুলা করতে গিয়ে হাসি আক্তার বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট তিতাস জেনারেল হাসপাতালে নেন।

তিতাস জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. বোরহান উদ্দিন রাব্বি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.