Sylhet Today 24 PRINT

সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ চালু

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৫

আন্তঃনগর ট্রেন এগারোসিন্দুর লাইনচ্যুত হয়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প ব্যবস্থায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ চালু হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নরসিংদী জেলার কানাবাড়ি এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়।

পরে ঢাকা থেকে একটি রিফিল ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে পাশের একটি লাইন চালু করে ওই পথে বেলা সাড়ে ১১টায় ট্রেন চলাচল শুরু হয় বলে ভৈরব জিআরপি থানার ওসি সাইফুল ইসলাম জানান।

এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণও জানাতে পারেননি রেল কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.