Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে সুন্দরবন কুরিয়ারের ভ্যান চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি: |  ৩১ মে, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় সুন্দরবন কুরিয়া সার্ভিসের কাভার্ড ভ্যান চাপায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

অজ্ঞাত ব্যক্তির বয়স অনুমান ৪০ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ।

তিনি জানিয়েছে, সোমবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে অবস্থিত সুন্দর বন কুরিয়া অফিসের সামনে সুন্দর বন কুরিয়া সার্ভিসের ব্যবহৃত কাভার্ড ভ্যান (যাহার নম্বর ঢাকা মেট্রো- উ ১১-০৯৯০) অজ্ঞাত ওই ব্যক্তি চাপা পড়ে ডান পায়ে হাড়ভেঙে যায়। স্থানীয় ও পুলিশ আহত অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সি‌লেট এমএ‌জি উসমানী মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ভোর রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়।

এ ব্যাপারে চুনারুঘাট থানা পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্তে সকলের সহযোগিতা চাওয়া হচ্ছে। যোগাযোগ- ওসি চুনারুঘাট থানা 01320-118831।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.