Sylhet Today 24 PRINT

নগরে চালের বাজারে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুন, ২০২২

চালের ভরা মৌসুমে দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুত ঠেকাতে অভিযান চালাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে সিলেট নগরের কালীঘাট এলাকার পাইকারি ও খুচরা চালের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলা অভিযানে নগরের কালিঘাটের ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় এসকল ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয় সূত্র জানায়, অতিরিক্ত মূল্যে চাল বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্য এবং প্রকৃত বিক্রয় মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকা এবং পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে সিলেট নগরীর কালিঘাটের ৫টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- কালিঘাটের মের্সাস সোলেমান ট্রেড্রাস, মের্সাস মখদ্দস এন্ড জাকির ট্রেডার্স, মের্সাস খালেদুস সামাদ ট্রেডার্স, মের্সাস আমিনুর রশিদ ট্রেডার্স এবং মের্সাস মতিউর রহমান এন্ড ব্রাদার্স ট্রেডার্স। প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব ছিলেন ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। অভিযানে সহযোগিতা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি টিম।

চালের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানায় ভোক্তা অধিদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.