চুনারুঘাট প্রতিনিধি | ০২ জুন, ২০২২
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক রাতে দুটি বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়েছে।
বুধবার দিবাগত রাতে রাণীগাঁও ইউনিয়নের পাচারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
রাণীগাঁও ইউনিয় পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন জানান, বুধবার দিবাগত রাতে পাচারগাঁও গ্রামের আব্দুল ওয়াদুদের বাড়ির গোয়াল ঘর থেকে চোররা ১টা বড় ষাড় গরু ১ টি গাভী ও গাভীর বাচ্চা চুরি করে নেয়। একই রাতে একই গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে একটি গাভী গরু চুরি হয়। ঈদুল-আজহা সামনে রেখে গরু চোরদের অপতৎপরতা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাণীগাঁও ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সিরাজ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা ওসিকে জানিয়েছি।