Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ৪৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক ও প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক: |  ০২ জুন, ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. ইমরান (২৭) ও মো. আ. রহিম (২৩)।

বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ থানার ১১ নম্বর ব্রাক্ষনডোরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড অলিপুর এলাকায় র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.