Sylhet Today 24 PRINT

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন এসপি ফরিদ উদ্দিন

সিলেটটুডে ডেস্ক: |  ০২ জুন, ২০২২

অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা নিশ্চিত করা হয়।

এছাড়াও অপরাধ তদন্ত বিভাগ ঢাকা এর পুলিশ সুপার সহ আরও ৫ জেলার পুলিশ সুপারকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি প্রদান করা হয়।

২০১৯ সালের ২৪ জুন তিনি সিলেট জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন।

এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ পিপিএম একাডেমিক শিক্ষা শেষ করে প্রথমেই আইএফআইসি ব্যাংকের প্রবিশনারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ২০০৪ সালে। আইএফআইসি ব্যাংকে চাকুরীকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে চুড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত হন এবং একই সময়ে আরও দুটি বেসরকারি ব্যাংকের অফিসার পদে চাকুরির সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন।

এদিকে আইএফআইসি ব্যাংকে চাকরির পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে বাংলাদেশে সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় বিভিন্ন ধাপে অংশ গ্রহণ করে যাচ্ছিলেন। বিসিএস পরীক্ষায় কৃতিত্তের সাথে উত্তীর্ণ হলে ২০০৫ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশ পুলিশ সার্ভিসে সহকারী পুলিশ সুপার পদে চাকুরির জন্য মনোনীত করেন। ব্যাংকের চাকুরীতে ইস্তফা দিয়ে তিনি ২০০৫ সালের ২ রা জুলাই দেশসেবার ব্রত নিয়ে পুলিশের চাকুরীতে যোগদান করেন।

২০১৯ সালের ২৪ শে জুন সরকারি আদেশে সিলেট জেলার পুলিশ সুপার পদে নিযুক্ত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.