Sylhet Today 24 PRINT

‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির ছাত্রী, খালু গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: |  ০২ জুন, ২০২২

হবিগঞ্জের বাহুবলে খালুর ধর্ষণের শিকার হয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত খালু আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আব্দুর রউফ উপজেলার বড়ইউড়ি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রজিত কুমার দাস জানান, বাহুবল উপজেলার ওই স্কুলছাত্রীর মা মারা যাওয়ার পর খালু আব্দুর রউফের বাড়িতে থেকে মাদ্রাসায় লেখাপড়া করছিল। আব্দুর রউফ ওই ছাত্রীকে বিভিন্ন ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করতেন। সম্প্রতি সে অসুস্থ হলে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক জানান সে ৬ মাসের অন্তঃসত্ত্বা।

পরে স্কুলছাত্রীর বাবা তার কাছে বিষয়টি জানতে চাইলে খালুর ধর্ষণের কথা জানায়।

পুলিশ কর্মকর্তা জানান, বুধবার সন্ধ্যায় স্কুলছাত্রীর বাবা আব্দুর রউফকে আসামি করে বাহুবল থানায় মামলা করলে রাতেই পুলিশ আব্দুর রউফকে গ্রেপ্তার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.