Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জ প্রতিনিধি: |  ০৩ জুন, ২০২২

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) রাত ৯টা পাচঁ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চৌমুনা সিএনজি স্ট্যান্ডের সামনা থেকে ১৩৫ পিস ইয়াবা সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ গুলের হাওর গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে জিলই মিয়া ওরফে জিলাই মিয়া (৩২) ও রাজনগর উপজেলার প্রেম নগর এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে বর্তমানে গুলের হাওর বসবাসকারী আফাং মিয়া (৪২)। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, গোয়েন্দা শাখার একটি দল ১৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.