Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটের এক তরুনীকে পটুয়াখালী থেকে উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুন, ২০২২

সিলেটের গোয়াইনঘাটের জাফলং ছৈলাখেল গ্রামের এক তরুনীকে পটুয়াখালি থেকে উদ্ধার করা হয়েছে। তাকে অপহরণের অভিযোগে পারভেজ মিয়া (২১) নামে এক তরুনকে আটক করেছে পুলিশ।

আটককৃত পারভেজ মিয়া পটুয়াখালী জেলার দুমকী থানার বাজখালী গ্রামের বাসিন্দা হারুন মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২৫ মে দুপুর দুটার দিকে গোয়াইনঘাট থানাধীন জাফলং ছৈলাখেল গ্রাম থেকে এসএসসি পরীক্ষার্থী তরুনীকে অপহরণ করে পারভেজ মিয়া (২১) নামে এক তরুন। পরে পুলিশ ভিকটিম তরুনীকে উদ্ধার ও পারভেজ মিয়াকে আটক করে।

গোয়াইনঘাট থানার ওসি নজরুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীর অবস্থান নির্ণয় করে গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবির সঙ্গীয় ফোর্সসহ ৩ দিন অভিযান পরিচালনা করে। পরে পটুয়াখালী জেলার দুমকী থানা এলাকা থেকে অপহৃতা ও আসামী পারভেজ মিয়াকে গ্রেপ্তার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.