Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক: |  ০৩ জুন, ২০২২

হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব ২০ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সজল দাস (৩৫), বিপন দাস (২০), দীপক দাস (২৫), জগন্নাথ দাস (২১) ও সাগর দাস (১৯)।

শুক্রবার র‌্যাব-৯, সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল নবীগঞ্জ থানার মিনাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.