Sylhet Today 24 PRINT

জুড়ীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জুড়ী প্রতিনিধি |  ০৪ জুন, ২০২২

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিল  করেছে উপজেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে শনিবার (৪ জুন) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাসের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির আহমদ কালা,রনজিত কুমার, আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, তথ্য ও গবেষনা সম্পাদক কিশোর রায় চৌধুরী মণি,সদর জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, রতিশ চন্দ্র দাস,জায়েদ আনোয়ার চৌধুরী,জুড়ী উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল রানা,এডভোকেট আব্দুল মতিন,উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বিজিবি ক্যাম্প চত্বরে সমাবেশে মিলিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.