Sylhet Today 24 PRINT

সিলেটে বইপড়া উৎসবের সমাপনী অনুষ্ঠান শুক্রবার

ডেস্ক রিপোর্ট |  ১৫ ডিসেম্বর, ২০১৫

সিলেটে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত সপ্তম বইপড়া উৎসবের সমাপনী অনুষ্ঠান আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার। ওই দিন বিকেল ৩টায় সিলেট নগরভবন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ২০১২ ও ২০১৫ সালে অনুষ্ঠেয় প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

এতে সিলেটের বিশিষ্ট জনেরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেবেন। সমাপনি অনুষ্ঠানের পাশাপাশি একই সাথে অষ্টম বইপড়া উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী ও বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা প্রভাষক প্রণবকান্তি দেব অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে যুগান্তর স্বজন সমাবেশ গত ৮ বছর যাবৎ এ বই পড়া উৎসবের আয়োজন করে আসছে।

ইতোমধ্যে উৎসবটি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.