Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৫ জুন, ২০২২

সিলেটর জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বন্যা দুর্গত এলাকায় বন্যা পরবর্তী চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড।

শনিবার (৪ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার সংলগ্ন মরিয়ম মেমোরিয়াল হাসপাতাল ও গোয়াইনঘাট উপজেলার বারহাল মাদ্রাসায় বিশেষজ্ঞ চিকিৎসকগণের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠিত হয়।

এতে দুই উপজেলার প্রত্যন্ত এলাকার কয়েক হাজার বন্যা পীড়িত মানুষকে বিনামূল্যে মেডিসিন, শিশু ও গাইনি রোগ বিশেষজ্ঞ সহ প্রায় ২৪ জন চিকিৎসকের দ্বারা ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে ছিলেন- সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এমএ মতিন, ম্যানেজিং ডিরেক্টর ও শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মূসা এম এ কাইয়ুম, ডা. এম মজিদ খান, প্রফেসর ডা. নজরুল ইসলাম ভূঁইয়া, ডা. রাজীব, ডা. নিজাম।

এ সময় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জামায়াত নেতা আবুল হোসেন, মাওলানা নাজমুল ইসলাম, সাংবাদিক ফয়েজ আহমদসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ডা. এমএ মতিন বলেন- বন্যা কবলিত এলাকাগুলোতে বিভিন্ন পানি বাহিত রোগ বেড়ে গেছে। এসব থেকে জনগণের সুরক্ষা দিতে ইম্পেরিয়াল হাসপাতাল নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এধরণের উদ্যোগ সহজেই মানুষকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.