Sylhet Today 24 PRINT

বিশ্ব পরিবেশ দিবসে শাবিপ্রবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

শাবিপ্রবি প্রতিনিধি: |  ০৫ জুন, ২০২২

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৫ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ কর্মসূচি উপলক্ষে ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে ফলজ, বনজ, ঔষধিসহ বিভিন্ন ধরণের গাছ রোপণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় শাবি ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য আব্দুল্লাহ আল রোমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমি, রসায়ন বিজ্ঞান ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান স্বাধীন, ছাত্রলীগ নেতা সুমন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানিম খন্দকার ও সুজন বৈষ্ণব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, ছাত্রলীগ নেতা ইমামুল হক হৃদয় ও নাজমুল হুদা শুভসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বস্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.