Sylhet Today 24 PRINT

তাহিরপুরে আনসার ও গ্রাম রক্ষা বাহিনীর সমাবেশ

তাহিরপুর প্রতিনিধি: |  ০৫ জুন, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আনসার ও গ্রাম রক্ষা বাহিনীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির আনসার ও গ্রাম রক্ষা বাহিনীদের উদ্দেশ্য বলেন, আপনারা সব সময় দেশ ও জনগনের স্বার্থে কাজ করে যাচ্ছেন আপনাদের পাশে আমি আছি। আর আপনারা আপনাদের উপর দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। স্থানীয় ভাবে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

রবিবার সকালে উপজেলা গণমিলনায়তনে উপজেলা আনসার ভিডিপির কার্যালয়ের আয়োজনে আনসার ভিডিপি ও গ্রাম রক্ষা বাহিনী জেলা কমান্ড কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ দোলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষিকা কমলা আক্তার রুবি, আনসার ভিডিবি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, অবসর প্রাপ্ত আনসার ভিডিপি সাবেক কর্মকর্তা মো. মামুনর রশিদ প্রমুখ।

এসময় উপজেলার সকল আনসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এসময় কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আনসার সদস্য ও সদস্যাকে পুরস্কার হিসেবে বাই সাইকেল ও ছাতা হাতে তুলে দেন অতিথিগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.