Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি: |  ০৫ জুন, ২০২২

জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকায় অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে বেশ কিছু অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। 

শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টায় দরবস্ত বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানা গেছে, খাল, বিল এবং হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করার নিমিত্তে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা-১৯৮৫ অনুযায়ী কারেন্ট জাল তৈরি, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, পরিবহন, বিক্রয় ও সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। 

মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে দিয়ে পুড়ানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামণি দেবী।

অভিযানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানাসহ জৈন্তাপুর মডেল থানা পুলিশ সদস্যবৃন্দ এবং মৎস্য অফিসের ফিল্ড সহকারীগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.