Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুন, ২০২২

সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দুজন।

সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজমি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অরিরিক্ত বৃষ্টিতে সাতজমি এলাকার একটি টিলা ধসে ঘরের উপর পরে। এতে টিলার পাদদেশে বসবাস করা ওই পরিবারের ৪ সদস্য মারা যান।

নিহতরা হলেন জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সি ছেলে সাফি আহমদ ও জুবের আহমদের ভাবি শামীমারা বেগম (৪৮)।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর গাজি বলেন, নিজতদের সুরতহালের কাজ চলছে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.