Sylhet Today 24 PRINT

তাহিরপুরে আনসার সদস্যদের মধ্যে ভাতা বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ০৬ জুন, ২০২২

ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ কারী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পিসি এপিসি ও আনসারসহ ১৭০ জন সদস্যদের মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুন) সকালে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে বিতরণ করা হয়।

এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, কমান্ডার আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, আনোয়ারুল আলম, শাহান শাহসহ সকল পিসি এপিসি ও আনসার সদস্যগণ উপস্থিত ছিল।

আনসার ভিডিপি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলা থেকে অংশ গ্রহণ কারী পিসি এপিসি ও আনসার সদস্যসহ ১৭০ জনের মধ্যে বরাদ্দ কৃত ভাতা প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.