মাধবপুর প্রতিনিধি: | ০৬ জুন, ২০২২
হবিগঞ্জের মাধবপুরে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৫ জুন) সন্ধ্যায় উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউপির মাধবপুরগামী পাকা রাস্তার চৌমুহনী ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ বাবুল মিয়াকে (৩১) আটক করেন। বাবুল মিয়া মাধবপুর উপজেলার ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের আইলাবই গ্রামের মৃত আব্দুল জাহেরের ছেলে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন ভূঁইয়া ও এএসআই কামরুজ্জামান গোপন সূত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় অভিযান পরিচালনা করেন।
গাঁজাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আরিফ হোসাইন। তিনি জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।