Sylhet Today 24 PRINT

দিরাইয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিরাই প্রতিনিধি |  ০৬ জুন, ২০২২

দিরাইয়ে দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যায়যায়দিন দিরাই উপজেলা ফ্রেন্ডস ফোরাম আয়োজনে পত্রিকাটির উপজেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, প্রধান আলোচক ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়।

সোলজার ক্লাব দিরাই’র উপদেষ্টা শাহজাহান সিরাজ’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, মাধ্যমিক কর্মকর্তা দিলোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা কাজী নাজুয়ারা, খাদ্য কর্মকর্তা কামরুজ্জামান, শিক্ষক নেতা বিশ্বজিত চৌধুরী, আওয়ামীলীগ নেতা এহিয়া চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামছুল ইসলাম খেজুর, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.