Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৭ জুন, ২০২২

নবীগঞ্জ পৌর এলাকার মধ্যবাজারে অবৈধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১২৫ টি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করে কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী আব্দুল আলী নামের এক জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উদ্ধারকৃত ১২৫টি কারেন্ট জাল জব্দ করে বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। এ সময় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল পুলিশ।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.