Sylhet Today 24 PRINT

টাংগুয়ার হাওর যেতে নৌযানের লাগবে রেজিস্ট্রেশন

তাহিরপুর প্রতিনিধি  |  ০৭ জুন, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন স্পষ্টেগুলোতে রেজিস্ট্রেশন ছাড়া পর্যটক নিয়ে নৌযান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। যদি কোনো নৌযান রেজিস্ট্রেশন ছাড়া হাওরের পর্যটন এলাকায় চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, বারেকাটিলা, শহীদ সিরাজ লেকসহ সব পর্যটন এলাকায় নৌপথে চলাচলে নৌযানগুলোকে ১৩ জুনের মধ্যে ইউএনওর কাছে আবেদন করতে বলা হয়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে রেজিস্ট্রেশন নম্বরসহ নেমপ্ল্যাটের নমুনা সরবারহ করা হবে। নৌযান মালিকরা নিজ দায়িত্বে উপজেলা প্রশাসনের সঙ্গে ১০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র সম্পাদন করবেন এবং নেমপ্ল্যাট ছাপাবেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা সচেতন মহল। তারা জানান, এই রেজিস্ট্রেশনের ফলে স্থানীয় নৌকার গুরুত্ব বাড়বে। ইচ্ছে করলেও কেউ হয়রানী করতে পারে না। আর পাশাপাশি নৌ যানের ভাড়ার বিষয়টি গুরুসহকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে পর্যটকরা আরও উপকৃত হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রায়হান কবির বলেন, পর্যটন স্পষ্টগুলোতে অনেক লক্কর-ঝক্কর নৌযান পর্যটকদের নিয়ে হাওরের চলাচল করার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবছর যে নৌযানগুলো পর্যটক নিয়ে হাওরে চলাচল করবে সেগুলো আগে রেজিস্ট্রেশন করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.