তপন কুমার দাস, বড়লেখা | ১৬ ডিসেম্বর, ২০১৫
যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে জামায়াত শিবির নিষিদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের নির্মূলের অঙ্গীকারের মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বড়লেখার সর্বস্থরের জনগণ। ঘড়ির কাটায় রাত ১২টা ১ বাজতেই প্রথমে জাতীয় সংসদের হুইপ মোঃ: শাহাব উদ্দিন এমপি পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে একে একে মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ, নির্বাহী কর্মকর্তা, বড়লেখা থানা পুলিশ, বড়লেখা প্রেসক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে জনতার ঢল নামে।