Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ০৮ জুন, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে মনিরাম বাড়াইক (৬০) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে এ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত মনিরাম বাড়াইক উপজেলার আহম্মদাবাদ ইউপির নালুয়া চা বাগান (ধর্মনাথ) টিলার থুথু বাড়াইকের পুত্র ।  

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করে বলেন, মনিরাম বাড়াইকের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক  হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.