Sylhet Today 24 PRINT

শহীদ মিনারে পুষ্প অর্পণের মধ্য দিয়ে ৪৫তম বিজয় দিবস শুরু

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ডিসেম্বর, ২০১৫

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে ৪৫তম বিজয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

১৬ ডিসেম্বর বুধবার বিজয়ের প্রথম প্রহরে (রাত ১২টা ১) শহীদ মিনারে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুল দেয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি। এরপর একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, বিএনপি সিলেট জেলা ও মহানগর, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.