Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জৈন্তাপুর প্রতিনিধি  |  ০৮ জুন, ২০২২

জৈন্তাপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ জুন) বিকাল ২টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, সারী রেঞ্জ কর্মকর্তা সাদউদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ,কে আজাদ ভূইয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, নিজপাট ইউপি চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জৈন্তাপুর উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.