Sylhet Today 24 PRINT

মাতালের কারাদন্ড!

তাহিরপুরে মদ খেয়ে মাতলামি করার দায়ে এক মাতালকে একমাসের করাদন্ড দিয়েছেন ভ্রামমান আদালত

সাজ্জাদ হোসেন শাহ্,তাহিরপুর |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৫

 তাহিরপুরে মদ খেয়ে মাতলামি করার দায়ে এক মাতালকে একমাসের করাদন্ড দিয়েছেন ভ্রামমান আদালত। জানাযায়, উপজেলার বাদাঘাট বাজারে বৃহস্পতি বার মধ্য রাতে মদ খেয়ে মাতলামি করার সময় বাদাঘাট পুলিশ ক্যাম্পের এস আই সামিউল ইসলাম, এএসআই শরিফুল আলম জাকির হোসেন নামের এক মাতালকে আটক করে গতকাল শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেনের কাছে নিয়ে গেলে তিনি ঐ মাতালকে এক মাসের কারাদন্ড প্রদান করেন। সে উপজেলার চঁন্দ্রপুর গ্রামের তৈজ উদ্দিনের পুত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.