Sylhet Today 24 PRINT

সীতাকুন্ডে নিহতদের স্মরণে সিলেটে প্রদীপ প্রজ্জ্বলন

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০২২

সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণে নিহতদের স্মরণে সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেটের উদ্যোগে মৌন র‌্যালি ও ৪৬টি তাজা প্রাণের অকাল মৃত্যুতে ৪৬টি প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় (৯ জুন) সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এই মৌন র‌্যালি ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহবায়ক অধ্যাপক জান্নাত আরা খান পান্না।

সদস্য সচিব সন্দিপন শুভ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্মিলিত সামাজিক আন্দোলন বিভাগীয় আহব্বায়ক দেবব্রত রায় দিপন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা, গ্রাসরুটস এর প্রধান নির্বাহী হিমাংশু মিত্র, যুবমৈত্রী সিলেট জেলা সভাপতি আব্দুল্লাহ খোকন,  ছাত্র ইউনিয়নসাধারন সম্পাদক, নাহিদ হাসান প্রান্ত, মোহাইমিনুল ইসলাম মাহিন, কোষাধ্যক্ষ সন্দ্বীপ দাস, শ্রাবন দাস, শাহ সিকান্দর শাকির, নাট্যকর্মী এম. এস. এ মাসুম খান, নারী উদ্যোক্তা শাহানা চৌধুরী, পাঠক ফোরাম সভাপতি অনিতা বর্ধন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.