মাধবপুর প্রতিনিধি | ১০ জুন, ২০২২
ভারতে নবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) কে কটুক্তির প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) বিকেলে মাধবপুর উপজেলা উলামা পরিষদ, তৌহিদী জনতা ও ইচেছ ঘুরে ট্রাভেলসের উদ্যোগে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মুফতি ওয়াজেদ আলী, ক্বারী নুর উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা এহতাশামুল হক, মোবারক মোল্লা, এখলাছুর রহমান সিরাজী প্রমুখ।