Sylhet Today 24 PRINT

‘রাষ্ট্রের কোন ধর্ম থাকতে পারে না’

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০২২

ধর্ম যার যার রাষ্ট্র সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে রাষ্ট্র ধর্ম বিল আইনে পরিণত করার প্রতিবাদে ৯ জুন কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্ঠা ড. হিমাদ্রি শেখর রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ শ্রীমৎ সঙ্গানন্দ তেরো, ডিকন নিঝুম সাংমা, নির্মল সিংহ, সংগঠনের অন্যতম নেতা তপন মিত্র, জিডি রুষু, এডভোকেট নিতু কান্ত দাস, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সঞ্জিত দত্ত, রতিন্দ্র দাস ভক্ত, অর্জুন রায় অজয়, প্রভাষক অপূর্ব কুমার দাস, রকি দেব, অমর চন্দ্র দাস, অনিন্দ্য দাস, সৌরভ তরফদার, জয়ন্ত কুমার দাস, শুভ্রজিৎ সরকার।

আলোচনা সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা বলেন, ১৯৮৮ সালের ৯ জুন রাষ্ট্র ধর্ম বিল আইনে পরিণত করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আদিবাসী উপজাতি সহ অন্যান্য ধর্মের সকলকে ২য় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ এমন কালো আইন থাকতে পারে না। কারণ  রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। অভিলম্বে রাষ্ট্র ধর্ম বাতিল করে ৭২ এর সংবিধান পূর্ণঃপ্রতিষ্ঠার দাবী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.