Sylhet Today 24 PRINT

মহানবীকে কটুক্তির প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১০ জুন, ২০২২

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও পতনঊষার শহীদনগর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) বাদ জুমা উপজেলার শহীদনগর বাজারে সর্বস্তরের তাওহীদ জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মাইজগাঁও-মনসুরপুর জামে মসজিদে খতিব মুফতি মশাহিদ আলী কাসিমী, গাঁওছুল আজম জামে মসজিদের খতিব আব্দুল মুহিত হাসানি, সমাজসেবক হিফজুর রহমান বকস।

এদিকে শুক্রবার বিকেলে সাড়ে ৫টায় আহলে সুন্নত ওয়াল জামাত, ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে শমশেরনগর বাজারে এক বিরাট বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে স্থানীয় চৌমুহনা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আহলে সুন্নত ওয়াল জামাত শমশেরনগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোশাহীদ আলীর সভাপতিত্বে ও মাওলানা যোবায়ের আহমদ আল কাদরীর পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মুহিত হাসানী, দুরুদ আলী, আব্দুল মালিক বাবুল, ইজ্জাদুর রহমান সাজ্জাদ, আবু বক্কর আত্তারি, মাহমুদুল হাসান সুমন, শিক্ষক ময়নুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.