Sylhet Today 24 PRINT

মহানবীকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে নাজিরবাজারে বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০২২

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (রা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতার অশালীন বক্তব্যের প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে তাওহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজ শেষে নাজিরবাজার জামে মসজিদ থেকে তাওহিদি জনতার বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাজিরবাজার এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের এক কিলোমিটার প্রদক্ষিণ করে বাজারে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দারুল কুরআন নাজিরবাজার মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসানের সভাপতিত্বে ও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন রাহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান নূর, দারুল কুরআন মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির, সাংবাদিক রেজাউল হক ডালিম, দারুল কুরআন মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুস সামাদ, মাওলানা নুর উদ্দিন, মাওলানা আকিক আহমদ প্রমুখ।

মিছিল ও সভায় উপস্থিত ছিলেন নাজিরবাজার জামে মসজিদের কোষধ্যক্ষ মাস্টার আফজাল হোসেন, মাস্টার কবির উদ্দিন, মাওলানা আব্দুস সামাদ, যুবনেতা সুহেল আহমদ, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, আরিফ উদ্দিন, শিক্ষার্থী ছালিম উদ্দিন ও শফি উদ্দিন শাফিসহ বাজারের ব্যবসায়ী এবং দারুল কুরআন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আমরা রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারি, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আর প্রতিটি মুসলমান তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন প্রিয় নবি (সা.)-কে। তাই বিশ্বের যে কোনো প্রান্তে নবি মুহাম্মদ সা.-কে নিয়ে অপমানজনক বক্তব্য কেউ দিলে কোনো একজন মুসলিমও সহ্য করতে পারেন না। এরই ধারাবাহিকতায় ভারতে সম্প্রতি প্রিয় নবি সা. সম্পর্কে সে দেশের সরকারদলীয় দুই নেতার অশালীন বক্তব্যে বিশ্বের সকল মুসলিম ফুঁসে উঠেছেন। অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.