Sylhet Today 24 PRINT

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ

তাহিরপুর প্রতিনিধি: |  ১০ জুন, ২০২২

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের মুসলিম জনতা।

শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার শাহজালাল টাওয়ারে সম্মুখে তৌহিদী জনতার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের পোষ্টারে আগুন লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের কঠিন শাস্তির দাবি জানানো হয়।

এসময় ইকবাল হোসেন, হোসাইন শরীফ বিপ্লব, সবুজ মিয়া, তানবির আহমেদ লিংকন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.