Sylhet Today 24 PRINT

জুড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা উপকরণ ও চেক বিতরণ

জুড়ী প্রতিনিধি: |  ১১ জুন, ২০২২

মৌলভীবাজারের জুড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠির মধ্যে শিক্ষা উপকরণ ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চেক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচি ২০২১-২২ অর্থবছরের বরাদ্দকৃত উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির ঐচ্ছিক তহবিল হতে উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে এসব চেক বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.